One Earbud Low Volume: একটি ইয়ারবাডের আওয়াজ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

One Earbud Low Volume: একটি ইয়ারবাডের আওয়াজ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

একটি TWS ইয়ারবাডে আওয়াজ কম বা একেবারেই কাজ করছে না? নতুন কেনার আগে ময়লা পরিষ্কার, ইয়ার-টিপ বদল, Audio Balance ঠিক করা এবং Bluetooth Reset-এর এই উপায়গুলি জেনে নিন

বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ইয়ারবাডও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে গান শোনা, ভিডিও দেখা এবং ফোনে কথা বলা অনেক সহজ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, দু’টি ইয়ারবাডের মধ্যে একটি কাজ করছে, অন্যটি একেবারেই কাজ করছে না। আবার কখনও একটি ইয়ারবাডের আওয়াজ অন্যটির তুলনায় অনেক কম শোনা যায়। এমন অভিজ্ঞতা আপনারও হয়ে থাকতে পারে।

এই পরিস্থিতিতে অনেকেরই মনে হয়, ইয়ারবাডটি হয়তো খারাপ হয়ে গিয়েছে। কেউ কেউ আবার নতুন ইয়ারবাড কেনার জন্য তাড়াহুড়ো করেন। কিন্তু তাড়াহুড়ো না করে এই টিপসগুলি মেনে একবার পরীক্ষা করে দেখুন। এতে অযথা টাকা খরচের হাত থেকে বাঁচতে পারেন। প্রথমেই দেখে নিন সমস্যাটি আপনার ফোনে রয়েছে কি না। অন্য কানে ইয়ারবাডটি ব্যবহার করে দেখুন অথবা অন্য কোনও ফোনের সঙ্গে কানেক্ট করে পরীক্ষা করুন।

ঘাম-ময়লা পরিষ্কার করুন: প্রথমেই ইয়ারবাডের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করুন। আওয়াজ কমে যাওয়ার অন্যতম সাধারণ কারণ এটি। ধুলো, কানের ময়লা বা অন্য কোনও আবর্জনা জমে গেলে ইয়ারবাডের আওয়াজ কমে যেতে পারে। পরিষ্কার করার জন্য নরম ও শুকনো কাপড় ব্যবহার করতে পারেন।

এরপর ইয়ারবাডের জালের উপর জমে থাকা ময়লা ধীরে ধীরে পরিষ্কার করুন। এতেও কাজ না হলে নরম ব্রাশ বা কটন সোয়াব ব্যবহার করতে পারেন। পরিষ্কার করার সময় কোনও ধারালো জিনিস ব্যবহার করবেন না। এতে ইয়ারবাড নষ্ট হয়ে যেতে পারে। পরিষ্কার করার পর আবার ইয়ারবাড কানেক্ট করে দেখুন। আওয়াজের পার্থক্য বুঝতে পারবেন।

ইয়ার-টিপ বদলে দেখুন: আপনার TWS ইয়ারবাডের সঙ্গে যদি বিভিন্ন সাইজের সিলিকন ইয়ার-টিপ দেওয়া থাকে, তাহলে সঠিক সাইজ বেছে নেওয়াও জরুরি। ইয়ারবাড কানে ঠিকমতো ফিট না হলে আওয়াজ কম মনে হতে পারে এবং বাইরের শব্দ বেশি শোনা যেতে পারে। বিভিন্ন সাইজের টিপ ব্যবহার করে দেখুন, কোনটি আপনার কানে আরামদায়কভাবে ফিট হচ্ছে এবং ভালো সিল তৈরি করছে। দুই কানের আকার এক রকম হওয়া জরুরি নয়। তাই প্রয়োজন হলে দুই কানে আলাদা সাইজের ইয়ার-টিপও ব্যবহার করা যেতে পারে।

ফোনের Audio Balance সেটিং পরীক্ষা করুন: অনেক সময় ইয়ারবাডে কোনও সমস্যা থাকে না। বরং ফোনের Left-Right Audio Balance সেটিং বদলে যায়। স্লাইডার যদি একদিকে চলে যায়, তাহলে অন্য ইয়ারবাডের আওয়াজ কম শোনা যেতে পারে। ফোনের Settings-এ গিয়ে Accessibility বা Hearing সংক্রান্ত অপশন খুলুন এবং Audio Balance পরীক্ষা করুন। Left এবং Right-এর স্লাইডার মাঝখানে রয়েছে কি না, দেখে নিন। এরপর ইয়ারবাড পরে আবার আওয়াজ পরীক্ষা করুন।

Accessibility > Audio Adjustment অপশনে এই সেটিং পাওয়া যায়। এখান থেকে Left-Right Audio Balance ঠিক করা যায়। অন্যদিকে, Samsung ফোনে Settings > Accessibility > Hearing Enhancements-এ যান। এখানে Mono Audio-সহ অডিও সংক্রান্ত একাধিক অপশন পাওয়া যায়।” width=”745″ height=”421″ class=”size-full wp-image-2910468″ /> Vivo এবং Samsung ফোনে এই সেটিং কোথায় পাবেন? Vivo ফোনে সাধারণত Shortcut and Accessibility > Accessibility > Audio Adjustment অপশনে এই সেটিং পাওয়া যায়। এখান থেকে Left-Right Audio Balance ঠিক করা যায়। অন্যদিকে, Samsung ফোনে Settings > Accessibility > Hearing Enhancements-এ যান। এখানে Mono Audio-সহ অডিও সংক্রান্ত একাধিক অপশন পাওয়া যায়।

ইয়ারবাড Reset করুন: উপরের সবকিছু পরীক্ষা করার পরও যদি আওয়াজের সমস্যা দূর না হয়, তাহলে ইয়ারবাড Reset করে আবার কানেক্ট করে দেখতে পারেন। প্রথমে ফোনের Bluetooth লিস্টে গিয়ে ইয়ারবাডটি Forget বা Unpair করুন। এরপর Bluetooth বন্ধ করে আবার চালু করুন এবং ইয়ারবাডটি নতুন করে Pair করুন। অনেক সময় পুরনো Bluetooth কানেকশন ঠিকমতো কাজ না করায় আওয়াজের সমস্যা দেখা দেয়। নতুন করে Pair করলে সেই সমস্যা দূর হতে পারে। এরপরও যদি একটি ইয়ারবাডের আওয়াজ নিয়মিত কম থাকে, তাহলে ইয়ারবাডে কোনও Hardware সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করানোই ভালো।

(Feed Source: news18.com)