Statue Of Unity : সারা বছর কৃত্রিম বৃষ্টি! স্ট্যাচু অফ ইউনিটির কাছে তৈরি ১২ একরের ‘রেনফরেস্ট’, দেখার মতো কাচের স্কাইওয়াক

Statue Of Unity : সারা বছর কৃত্রিম বৃষ্টি! স্ট্যাচু অফ ইউনিটির কাছে তৈরি ১২ একরের ‘রেনফরেস্ট’, দেখার মতো কাচের স্কাইওয়াক

Statue Of Unity : বছরের যে কোনও সময়ই স্ট্যাটু অফ ইউনিটির সামনে গেলে বৃষ্টির জল গায়ে পড়বে। পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে গ্লাস স্কাইওয়াক।

পর্যটকদের পাবেন অন্যরকম অভিজ্ঞতা।

আহমেদাবাদ : গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে গেলে এবার পর্যটকদের জন্য অপেক্ষা করছে এক নতুন আকর্ষণ। বর্ষার অনুভূতি উপভোগ করতে আর বৃষ্টির মরশুমের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ, একতা নগরে তৈরি হয়েছে ১২ একর জায়গাজুড়ে একটি রেনফরেস্ট, যেখানে সারা বছরই কৃত্রিম বৃষ্টির অভিজ্ঞতা পাবেন দর্শনার্থীরা।

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পে রয়েছে ২০টি রেন-গান টাওয়ার। এই টাওয়ারগুলির সাহায্যে কৃত্রিম বৃষ্টির পরিবেশ তৈরি করা হবে। ফলে বর্ষাকাল ছাড়াও বছরের অন্য সময় পর্যটকরা বৃষ্টিভেজা পরিবেশ উপভোগ করতে পারবেন।

শুধু কৃত্রিম বৃষ্টিই নয়, এই রেনফরেস্টে রয়েছে বুদ্‌বুদ ফোয়ারা, জলপ্রপাত এবং ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী গাছপালা। সব মিলিয়ে জায়গাটিকে ঘন সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মতো করে সাজানো হয়েছে।

১৩২টি কাচের প্যানেলে তৈরি স্কাইওয়াকএই নতুন আকর্ষণের অন্যতম বিশেষত্ব হল একটি বৃত্তাকার কাচের স্কাইওয়াক। ৩৫ মিলিমিটার পুরু কোরিয়ান কাচের ১৩২টি প্যানেল দিয়ে তৈরি হয়েছে এই উঁচু হাঁটার পথ। এর উপর দিয়ে হাঁটার সময় পর্যটকেরা স্বচ্ছ কাচের নীচে থাকা দৃশ্য দেখতে পারবেন। চারপাশে থাকবে রেনফরেস্টের সবুজ পরিবেশ।

(Feed Source: news18.com)