হাইকোর্টে বড় স্বস্তি ঋতব্রতর, বিরোধী দলনেতার পদে আইনি লড়াইয়ে ধাক্কা খেল ‘কালীঘাটের তৃণমূল’ শিবির
West Bengal -Ritesh Ghosh কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্বস্তি পেলেন তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার রথীন্দ্র বোসের সিদ্ধান্তকে বহাল রেখে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিয়েছেন, বিক্ষুব্ধ শিবিরের সিদ্ধান্তে আদালত আপাতত কোনও হস্তক্ষেপ করবে না। এর ফলে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। এই রায়কে রাজনৈতিকভাবে ‘কালীঘাট তৃণমূল’ তথা অফিশিয়াল শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের ‘অফিশিয়াল’ শিবিরের পরিষদীয় নেতা তথা বর্ষীয়ান বিধায়ক শোভনদেব…






)

