DA মামলায় বড় আপডেট! সুপ্রিম কোর্টে পরিসংখ্যান দিয়ে যা জানাল রাজ্য, পাল্টা সওয়ালে কী বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য?
DA Supreme Court: বকেয়া DA খাতে ইতিমধ্যেই ৭৭০০ কোটি টাকা রিলিজ, শীর্ষ আদালতকে জানিয়ে দিল রাজ্য, সওয়ালে কী বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? কী বললেন বিচারপতিরা? নয়াদিল্লি : রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা মামলায় বড় আপডেট। সুপ্রিম কোর্টে রাজ্য জানাল ৬৫% বকেয়া DA দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বকেয়া ডিএ খাতে এখনও পর্যন্ত ৭৭০০ কোটি টাকা রিলিজ করেছে রাজ্য। এমনটাই রাজ্যের তরফে জানানো হল সর্বোচ্চ আদালতে। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান- ৬৫% ডিএ দেওয়া হয়ে গিয়েছে।…


)







