Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Tab Scam: বিকাশ ভবন ছাড়ল সিট-এর দল! ট‍্যাব রহস‍্য সমাধানে কলকাতা পুলিশের তদন্তে নতুন মোড়? যা জানা গেল

November 15, 2024
| No Comments
Tab Scam: বিকাশ ভবন ছাড়ল সিট-এর দল! ট‍্যাব রহস‍্য সমাধানে কলকাতা পুলিশের তদন্তে নতুন মোড়? যা জানা গেল

Kolkata Police on Tab Scam: বিকাশ ভবনে সিটের সদস্যরা সার্ভার সম্পর্কিত তথ্য, পোর্টাল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। বিকাশ ভবন প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে ছিলেন সিটের ছয়জন সদস্য।

বিকাশ ভবন ছাড়ল সিট-এর দল! ট‍্যাব রহস‍্য সমাধানে কলকাতা পুলিশের তদন্তে নতুন মোড়? যা জানা গেল

কলকাতা: একের পর এক পড়ুয়ার অভিযোগ। রাজ‍্য জুড়ে শতাধিক পড়ুয়ার অ‍্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে ট‍্যাবের টাকা। ঘটনার তদন্তে ইতিমধ‍্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে লালবাজার। বিকাশ ভবনে পৌঁছল কলকাতা পুলিশ সিটের টিম।

সূত্রের খবর অনুযায়ী, বিকাশ ভবনে সিটের সদস্যরা সার্ভার সম্পর্কিত তথ্য, পোর্টাল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। বিকাশ ভবন প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে ছিলেন সিটের ছয়জন সদস্য।

বিকাশ ভবনে শিক্ষা দফতরের ট্যাব সম্পর্কিত একাধিক সার্ভার সম্পর্কিত তথ্য নেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। এছাড়া পোর্টাল সম্পর্কিত তথ্য এবং অ্যাকাউন্ট সম্পর্কিতও বেশ কিছু তথ্য নেওয়া হয়েছে। দফতরের ভেতর থেকে কেউ কোনও তথ্য ফাঁস করতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ট‍্যাব কাণ্ডে ইতিমধ‍্যেই পুলিশের হেফাজতে দুই ব‍্যক্তি। ধৃত দু’জনের ২৫ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। প্রতারণা সংক্রান্ত আরও একাধিক ত‍থ‍্যও জানিয়েছে কলকাতা পুলিশ।

(Feed Source: news18.com)
পশ্চিমবঙ্গ
, ৩০০ টাকা দিয়ে অ‍্যাকাউন্ট ভাড়া, Bikash Bhavan, Education Department, kolkata, Kolkata Police, Kolkata Police on Tab Scam, kolkata police on Tab scam how money has been transferred from students account, mamata banerjee, Money, Money Scam, salt lake, Tab, Tab money Scam, TMC, কীভাবে লোপাট করা হত টাকা, ট‍্যাব কাণ্ডে বিস্ফোরক তথ‍্য, ট‍্যাবের টাকা, ট‍্যাবের টাকা গায়েব, বিকাশ ভবন

Post navigation

← সড়ক দুর্ঘটনা: রুরকি সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু… চারজন আহত, স্করপিও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে গেল।
হকিতে ভারতীয় মহিলারা যেন অশ্বমেধের ঘোড়া! তাইল্যান্ডকে ডজনের বেশি গোলের মালা →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda