Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

  বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী। আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিলেও অভিনয় করেননি বলে অভিযোগ। বালুরঘাট থানায় দায়ের হয়েছিল মামলা সেই মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সোহম। কিন্তু আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল । রাজ্যে পালাবদলের পর প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়।  বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা , এক চলচ্চিত্র প্রযোজক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। প্রযোজন…

Read More

রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু USA? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু USA? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

  নয়া দিল্লি: রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে একাধিক দেশের উপর আমদানি শুল্ক বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান কোনও দেশ যেন রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানি না করে। আর ঠিক এর উল্টো দিকে ইতিমধ্যেই রাশিয়া থেকে সাময়িক ভাবে ডিজেল আমদানি করতে চলেছে আমেরিকা। ট্রাম্পের সাফাই, আমেরিকার মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প…

Read More

চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

  কলকাতা: বিশ্বের অন্যতম বর্ধনশীল অর্থনীতি হল ভারতের অর্থনীতি। আর সেই অর্থনীতির উপর এই মুহূর্তে বেশ কিছু চাপ দেখা যাচ্ছে। যদিও এই চাপের মধ্যেও ভারতের অর্থনীতি নিয়ে দারুণ পূর্বাভাস দিল IMF বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। চলতি অর্থবর্ষে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি দেখা যাবে ভারতের অর্থনীতিতে, জানিয়েছে তারা। বর্তমানে ভারতের অর্থনীতি একাধিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে মূল্যবৃদ্ধি, তেমনই রয়েছে আমেরিকার কর বৃদ্ধির মতো বিষয়ও। এ ছাড়াও ডলারের তুলনায় টাকার দাম কমছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়ছে…

Read More

মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

  লন্ডন : ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট BA295, যা লন্ডন থেকে শিকাগো যাচ্ছিল, আচমকাই সেখানে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই বিমান যখন আয়ারল্যান্ডের উপর দিয়ে উড়ছিল সেই সময়েই এই ইমার্জেন্সি ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিকে লন্ডনে ফিরিয়ে আনা হচ্ছে। সূত্রের খবর, এই বিমান squawking 7700 কোড পাঠিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে। এই কোডের সাহায্যে মূলত জরুরি অবস্থা জানানোর একটি সিগন্যাল। জানা গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট BA295 বিমানটি আচমকাই প্রায় ২৮ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল…

Read More

ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

  মুম্বই : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি। আর তাদের সমর্থনে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হয়েছিলেন প্রচুর প্রতিবাদী। বিক্ষোভ, আন্দোলন চলছিল বাণিজ্য নগরীতে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইমরান খান। তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ। ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে ক্রান্তি ময়দানে গিয়েছিলেন অভিনেতা। ইমরান খানের সঙ্গে তাঁর বান্ধবী লেখাকেও আটক করেছে মুম্বই পুলিশ। #WATCH | Mumbai: Actor Imran Khan detained from Mumbai’s August Kranti Maidan, which was the proposed protest venue…

Read More

হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল

  রাঁচি: সামনে ছিল সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। সেই লক্ষ্যে রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে (IND vs WI) ওয়েস্ট ইন্ডিজ় শুরুটাও চূড়ান্ত হতাশাজনকভাবে করেছিল। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে ময়ঙ্ক যাদব দুই উইকেট নিয়ে ফেলেছিলেন। তবে তারপর মূলত দুই তারকার ব্যাটে ভর করে সহজেই পাহাড়প্রমাণ রান তাড়া করে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। দলের এই জয়ের নায়ক অধিনায়ক শাই হোপ (Shai Hope)। নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ়ে সমতায় ফেরালেন। তাঁকে…

Read More

ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

  পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ। গত ২৭ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের বিলবোর্ড খুলতে গেলে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিলবোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতা পুলিশ ও পুরসভা কর্মীরা। ক্যামাক স্ট্রিট কাণ্ডে ৩টি FIR দায়ের হয়। সরকারি কর্মীদের কাজে বাধা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। আগে ১টি FIR-এর প্রেক্ষিতে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

Read More

ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; শতাধিক কোয়ারেন্টাইনে

  রাশিয়ায় কি প্লেগ-আতঙ্ক ? সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ার একটি ল্যাবরেটরি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যার জেরে শতাধিক মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । শুধু তা-ই নয়, তাঁদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। প্লেগ ল্যাবরেটরিতে মারাত্মক নিউমোনিয়ায় ২৮ বছরের এক গবেষকের মৃত্যুর পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যে এর সঙ্গে প্লেগের কোনও সম্পর্ক আছে কি না। তবে ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে ওই মহিলা বিপজ্জনক ব্যাক্টেরিয়ার সংস্পর্শে এসে থাকতে পারেন- এমন খবরের পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলি সতর্কতামূলক ব্যবস্থা জোরদার…

Read More

ডিনো মোরিয়া গ্রেফতার, কোন অভিযোগে পুলিশের জালে বলিউড অভিনেতা
ডিনো মোরিয়া গ্রেফতার, কোন অভিযোগে পুলিশের জালে বলিউড অভিনেতা

  মুম্বই : গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া। মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং (EOW) গ্রেফতার করেছে অভিনেতাকে। মিঠি নদী থেকে বেআইনি ভাবে পলি অপসারণের কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডিনো মোরিয়াকে। ২ অক্টোবর দীর্ঘক্ষণ জেরা করা হয় অভিনেতাকে। তারপর গ্রেফতার করা হয়েছে ডিনো মোরিয়াকে। মিঠি নদীর মামলার তদন্তে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেতাকে। প্রায় ৮ ঘণ্টা মুম্বইতে ডিনো মোরিয়ার বান্দ্রার বাড়িতে তাঁকে জেরা করে পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়েছে। মিঠি নদী থেকে…

Read More

গল্ফে ঐতিহাসিক সোনা প্রণভির, তিরন্দাজিতেও ফের লক্ষ্যভেদ, স্বর্ণপদক কুমকমের
গল্ফে ঐতিহাসিক সোনা প্রণভির, তিরন্দাজিতেও ফের লক্ষ্যভেদ, স্বর্ণপদক কুমকমের

  আইচি-নাগোয়া: গতকাল ছয় ছয়টি সোনা এসেছিল ভারতের ঝুলিতে। আজ সকাল সকাল ভারতের মেয়েদের সুবাদে আরও দুইটি সোনা এল ভারতের ঝুলিতে। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে টিনএজার কুমকুম মোহদ ভারতকে সোনা এনে দিলেন। অপরদিকে গল্ফে ঐতিহাসিক প্রণভি উর্সও স্বর্ণপদক জিতলেন। আইচি-নাগোয়া:  ছয় ছয়টি সোনা এসেছিল ভারতের ঝুলিতে। আজ সকাল সকাল ভারতের মেয়েদের সুবাদে আরও দুইটি সোনা এল ভারতের ঝুলিতে। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে টিনএজার কুমকুম মোহদ ভারতকে সোনা এনে দিলেন। অপরদিকে গল্ফে ঐতিহাসিক প্রণভি উর্সও স্বর্ণপদক জিতলেন। এবারের এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতের…

Read More