
অন্যদিকে, শহর কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে রয়েছে দুর্গাপুর। সেখানেও রাস্তার বেহাল দশা দেখা গিয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তাতেই রয়েছে বিভিন্ন সরকারি দফতর, পুরসভা, আদালত, প্রশাসনিক ভবন। এর পাশাপাশি এই রাস্তায় আছে স্কুল ও সরকারি-বেসরকারি হাসপাতাল। এমনকী সিটি সেন্টারের সঙ্গে সংযোগকারী দুর্গাপুর স্টেশন সংযোগকারী রাস্তার অবস্থাও অত্যন্ত শোচনীয়। গত কয়েকদিনের ভরা বর্ষায় রাস্তার হাল আরও খারাপ হয়েছে। রাস্তার মধ্যে একাধিক গর্ত, তাতে জমেছে জল-কাদা। সব মিলিয়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় অঘটন। পূর্ব বর্ধমানের কাটোয়াতে দেখা গিয়েছে রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতি। একে ভরা বর্ষা, সঙ্গে ভাঙা রাস্তা, চরম সমস্যায় সাধারণ মানুষ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ অর্থাৎ ৬ অগস্ট বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের ৩ জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ ৭টি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলাতেই।
(Feed Source: abplive.com)
