এই পাঁচ তারকা ক্রিকেটার ২০১৮ এশিয়া কাপে খেললেও, তাঁদের খেলতে দেখা যাবে না আসন্ন সংস্করণে
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে অন্যতম তারকা লসিথ মালিঙ্গা রয়েছেন এই তালিকায়। এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মালিঙ্গাকে দেখা যাবে না ২০২২ এশিয়া কাপে। ২০০৪ থেকে ২০১৮-এর মধ্যে এশিয়া কাপের ছয়টি সংস্করণে শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করেছেন মালিঙ্গা। এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি। ২০১০ এবং ২০১৪ এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহাকারী ছিলেন মালিঙ্গা। ২০০৪ এবং ২০১৪ সালে শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ জেতেন মালিঙ্গা। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ৫৪৬টি উইকেটের মালিক। ফলে এই বছর…










