প্রয়াত অলিম্পিকে পদক জয়ী এবং বিশ্বকাপে ভারতের একমাত্র সোনা জয়ী দলের ভারিন্দর সিং
প্রয়াত হলে অলিম্পিকে পদক জয়ী বর্ষীয়াণ হকি নক্ষত্র ভারিন্দর সিং। মঙ্লবার জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৪৭ সালের ১৬ মে জন্মগ্রহণ করা এই হকি নক্ষত্র সাতের দশকে ভারতীয় হকি দলের একাধিক সাফল্যের অন্যতম কাণ্ডারী ছিলেন। ১৯৭৫ সালে কুয়ালালামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে সোনা জয়ী ভারতীয় দলের সস্য ছিলেন তিনি। এই একবারই বিশ্বকাপের মঞ্চে সোনা জিতেছিল ভারতীয় হকি দল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে তারা। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয়…









