২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীরে নিহত ৪ সন্ত্রাসী, ৩ জনই পাকিস্তানের, উদ্ধার AK-56, বোমা
#জম্মু ও কাশ্মীর: বেশ কয়েক সপ্তাহ ধরেই অশান্ত জম্মু কাশ্মীরের পরিস্থিতি। এরই মাঝে পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তঃসীমান্ত ড্রোন ব্যবহারের বৃদ্ধি এবং স্টিকি বোমার হুমকির পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে তিনজন পাকিস্তানি, চতুর্থ জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কেন্দ্র আন্তঃসীমান্ত অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির উপর জোর দিচ্ছে। অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী…





