Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ সংবিধান অনুযায়ী নির্বাচন হবে
বাংলাদেশঃ সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা না আসা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু নির্বাচন হতে না দেওয়ার আস্ফালন করে লাভ নেই। তিনি বলেন, যতই বাধা আসুক, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ আগস্ট) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সরকার নাকি আন্দোলনে ভীত- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্য কমেডি ক্লাবের জন্য জুতসই হতে পারে কিন্তু দেশের বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।…

Read More

বাংলাদেশঃ লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২
বাংলাদেশঃ লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২

সান নিউজ ডেস্ক : বরিশালের সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বালু বোঝাই বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় বাল্কহেডটি ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। তবে লঞ্চের সামনের অংশের তলা ফেটে গেলেও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। নিখোঁজরা হলেন, মাস্টার মো. কালাম ও তার সহযোগী মো. মিলন। তাদের বাড়ি পিরোজপুরের নান্দুহার এলাকায়। বাল্কহেডের মালিক কাজী হাবিবুল্লাহ জানান, প্রায় ৫০০ যাত্রী নিয়ে লঞ্চটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বালুভর্তি বাল্কহেডটিকে ধাক্কা…

Read More

ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান
ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, ‘পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। বিভিন্ন কারণে এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।’ শেখ…

Read More

বাংলাদেশঃ সময় ফুরিয়ে এসেছে
বাংলাদেশঃ সময় ফুরিয়ে এসেছে

সান নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়া পল্টনে জাতীয়তাবাদী যুব দলের সমাবেশে মন্তব্য করে বলেছেন, বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে সোমবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুব দলের সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি এ সময় বলেন, আজকের এই যুব সমাবেশে জনসমাগমের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, তাদের (সরকার) দিন ফুরিয়ে এসেছে, তাদের পক্ষে আর থাকা সম্ভব হবে না। বাংলাদেশের যুব সমাজ জেগে উঠেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস…

Read More

বাংলাদেশঃ নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বাংলাদেশঃ নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তৈয়বপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং একই ইউনিয়নের লক্ষণপুরের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৫০)। সোমবার (৮ আগষ্ট) বিকেল টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে,একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,…

Read More

বাংলাদেশেও শ্রীলঙ্কার ছায়া? জ্বালানির দামে আগুন! জনজীবনে বাড়ছে ক্ষোভ
বাংলাদেশেও শ্রীলঙ্কার ছায়া? জ্বালানির দামে আগুন! জনজীবনে বাড়ছে ক্ষোভ

#বাংলাদেশ : শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশ। একধাক্কায় বিপুল হারে বাড়ল জ্বালানির দাম। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। পেট্রল, ডিজেল এবং অকটেন থেকে কেরোসিনের মাত্রাতিরিক্ত দামবৃদ্ধির জেরে বিপর্যস্ত জনজীবন। এর আগে গত নভেম্বরেই জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বাস, স্টিমারের ভাড়া অস্বাভাবিকহারে বাড়ানো হয়েছিল। এবারও তেমন কিছু হতে পারে বলে আশঙ্কা করছে জনতা। ইতিমধ্যেই রাস্তায় কমেছে বাসের সংখ্যা। ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে মানুষের (Bangladesh News)। গত শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন বর্ধিত দাম কার্যকর করা হয়েছে। পেট্রোল, ডিজেলের সঙ্গে…

Read More

বাংলাদেশঃ টঙ্গীবাড়িতে ইউপি সদস্যের বালু বানিজ্য
বাংলাদেশঃ টঙ্গীবাড়িতে ইউপি সদস্যের বালু বানিজ্য

নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়ায় গ্রাম সংলগ্ন তালতলা গৌরগঞ্জ খালে আনলোড ড্রেজার বসিয়েছেন ইউপি সদস্য নুরুন্নবী। এরপর বালিগাঁও কুন্ডেরবাজার সড়কে উপর দিয়ে পাইপ টেনে ঐ ড্রেজার থেকে বালু সরবরাহ করছেন তিনি। বেতকা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ওই সদস্য এভাবেই ব্যস্ততম সড়কের উপর ড্রেজারের পাইপ টেনে বালু বানিজ্য চালিয়ে আসছেন। তাছাড়া পাইপ লাইন টানায় সড়কে যাতায়াতে বিপাকে পড়েছেন, ঐ পথে চলাচলকারী জনসাধারণ। এছাড়াও তালতলা গৌরগঞ্জ খাল দিয়ে বাল্কহেডের মাধ্যমে‌ বালু আনা-নেয়ায় বাল্কহেডের ঢেউয়ে খালের…

Read More

বাংলাদেশঃ নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’
বাংলাদেশঃ নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’

সান নিউজ ডেস্ক: ‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন’ স্লোগান নিয়ে দেশে আত্মপ্রকাশ করল সাতদলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। সোমবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তবে ‘গণতন্ত্র মঞ্চ’র রূপরেখা তুলে ধরে ১১ তারিখের কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নতুন এই রাজনৈতিক জোটে আছে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন,…

Read More

বাংলাদেশঃ বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ
বাংলাদেশঃ বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

সান নিউজ ডেস্ক: বিভিন্ন রুটে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার আন্তঃজেলা ও দূরপাল্লার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা সোমবার (৮ আগস্ট) ওয়েবসাইটে প্রকাশ করেছে বিআরটিএ। গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার…

Read More

বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

সান নিউজ ডেস্ক: বাংলাদেশকে ভবিষ্যৎ সংকটের জন্য শহরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার (৭ আগস্ট) বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এবং ইআরডির সচিব শরিফা খান নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে আজকে ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭৬০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)।…

Read More