Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যেন সিনেমা! ২৯ দিনে টোল আদায় ৭৪ কোটি! বাংলাদেশের পদ্মাসেতু অবাক করছে রোজ
যেন সিনেমা! ২৯ দিনে টোল আদায় ৭৪ কোটি! বাংলাদেশের পদ্মাসেতু অবাক করছে রোজ

#মুন্সিগঞ্জ: শেষ ২৯ দিনে বাংলাদেশের নবনির্মিত পদ্মাসেতুর টোল ট্যাক্স আদায়ের পরিমাণ ৭৪ কোটি টাকারও বেশি। এমনই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২৬ জুন থেকে ২৪ জুলাই, এই ২৯ দিনে, বাংলাদেশের পদ্মাসেতুতে আদায় করা টোল ট্যাক্সের পরিমাণ ৭৪ কোটি ২৬ লক্ষ ৭২ হাজার ১৫০ টাকা। যা এক কথায় বিষ্ময়। আগামী কাল, ২৬ জুলাই একমাস পূর্ণ হবে এই ঐতিহাসিক সেতুর। যে উন্মাদনার মধ্যে দিয়ে এই সেতুর উদ্বোধন হয়, এখনও মানুষের মধ্যে যেন সেই উন্মাদনাই চোখে পড়ছে। বাংলাদেশের…

Read More

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন

ডিজিটাল ডেস্ক, ঢাকা। বাংলাদেশের বরিশাল শহরের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বুধবার একটি মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছে। দ্য ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, নিহত অটোরিকশায় থাকা সকলের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএএনএস দাবিত্যাগ: এটি আইএএনএস নিউজ ফিড থেকে সরাসরি প্রকাশিত একটি খবর। এর সাথে bhaskarhindi.com এর টিম কোন প্রকার এডিটিং করেনি। এমতাবস্থায়…

Read More

বাংলাদেশঃ প্রতিযোগিতামূলক নির্বাচন চাই
বাংলাদেশঃ  প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথাটি পলিটিক্যাল হিউমার। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে চা খাওয়ার দাওয়াত, এটি বলে কি সংলাপের বিষয়টি ইঙ্গিত করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, পলিটিক্যাল হিউমার আছে। যেমন বেগম জিয়াকে কি নেত্রী টুস করে ফেলে দিতে বলছেন? এটা তো একটা হিউমার।…

Read More

বাংলাদেশঃ টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ
বাংলাদেশঃ  টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

সান নিউজ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সংবাদ প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করতে নির্দেশ দেওয়া হয়েছে । সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি । এদিকে রোববার (২৪ জুলাই) হাইকোর্ট ইউএনও মোহাম্মদ কায়সার খসরু অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন। আদালত বলেছেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও…

Read More

বাংলাদেশঃ নারী নির্যাতনকারীদের ছাড় নয়
বাংলাদেশঃ  নারী নির্যাতনকারীদের ছাড় নয়

সান নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারী নির্যাতনকারীর যেই পরিচয়ই থাকুক না কেন, তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেউ যদি তার বিশেষ রাজনৈতিক পরিচয়, গোষ্ঠীগত পরিচয় বা অন্য কোনো পরিচয় বা আশ্রয় নিয়ে নারী নির্যাতন বা সাম্প্রদায়িকতার কোনো ধরনের অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, সেটি শেখ হাসিনার সরকার কখনোই হতে দেবে না। রোববার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,…

Read More

বাংলাদেশঃ রাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ
বাংলাদেশঃ  রাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ জুলাই) এ পরীক্ষায় আবেদনকারীদের প্রায় ৮৭.৪৫ শতাংশ অংশ নিয়েছেন । এ তথ্য নিশ্চিত করেছেন উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান। তিনি বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে…

Read More

বাংলাদেশঃ রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়
বাংলাদেশঃ  রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়

সান নিউজ ডেস্ক : জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় বাংলাদেশ ও জাপান। রোববার (২৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিতো রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছেন। ‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে এবং…

Read More

বাংলাদেশঃ দ.আফ্রিকায় প্রকাশ্যে ২ প্রবাসীকে গুলি করে হত্যা
বাংলাদেশঃ  দ.আফ্রিকায় প্রকাশ্যে ২ প্রবাসীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে ২ নোয়াখালী প্রবাসীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। নিহত আরিফ হোসেন (২২) নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মহিন উদ্দিনের ছেলে ও মো.শুভ (২৪) উপজেলার পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে। রোববার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন। এর আগে গতকাল শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের এ ঘটনা ঘটে। দক্ষিণ…

Read More

বাংলাদেশঃ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে
বাংলাদেশঃ  নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে

সান নিউজ ডেস্ক : দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরও নির্বাচন কমিশনের কথা শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি। রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থান…

Read More

বাংলাদেশঃ পাকিস্তান দূতাবাসের অসৎ উদ্দেশ্য নেই
বাংলাদেশঃ  পাকিস্তান দূতাবাসের অসৎ উদ্দেশ্য নেই

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করার বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এ ক্ষেত্রে দেশটির ঢাকাস্থ দূতাবাসের কোনো ‘অসৎ উদ্দেশ্য নেই’। রোববার (২৪ জুলাই) ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি যে, এখানে এটি বাদ দিলেই ভালো হয়। তবে পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য…

Read More