বাংলাদেশঃ বিএনপির আন্দোলন আষাঢ়ে গর্জন
সান নিউজ ডেস্ক : বিএনপি একবার বলে ঈদের পর কঠোর আন্দোলন, আরেকবার বলে পরীক্ষার পর। এখন বলছে বন্যার পর আন্দোলন। আসলে তাদের আন্দোলনের পরিণতি আষাঢ়ে গর্জনের মতোই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বন্যার্তদের মাঝে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এদিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলার…










