Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
বাংলাদেশঃ   নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রাথী মো. রেখাছ মিয়াকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাত ৮টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরমান ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৪শ ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রেখাছ…

Read More

বাংলাদেশঃ কুমিল্লার নতুন মেয়র রিফাত
বাংলাদেশঃ  কুমিল্লার নতুন মেয়র  রিফাত

সান নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। ফলে ৩৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন রিফাত। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। বুধবার (১৫ জুন) রাত সাড়ে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারি এ ফল ঘোষণা করেন।…

Read More

বাংলাদেশঃ শাহজালালে দুর্ঘটনার শিকার বিমানের ড্রিমলাইনার
বাংলাদেশঃ  শাহজালালে দুর্ঘটনার শিকার বিমানের ড্রিমলাইনার

সান নিউজ ডেস্ক: আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক একটি উড়োজাহাজ। এবার বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার শিকার হয়েছে। জানা গেছে, বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই উড়োজাহাজটি পুশব্যাক (পেছনে ধাক্কা দিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া) করানো হয়।এতে বিমানটির দরজা ভেঙে গেছে।পাশাপাশি বোর্ডিং ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানের ইঞ্জিনিয়ারিং শাখা থেকে ব্যাখ্যা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলেছেন, বিমানের টপ…

Read More

বাংলাদেশঃ সক্ষমতা থাকলেও পারিপার্শ্বিকতার শিকার
বাংলাদেশঃ   সক্ষমতা থাকলেও পারিপার্শ্বিকতার শিকার

সান নিউজ ডেস্ক : আমাদের সক্ষমতা থাকলেও আমরা আসলে পারিপার্শ্বিকতার শিকার। বাজেটে স্বাস্থ্য খাতে যেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, নিজেদের সক্ষমতার অভাবে তার অধিকাংশই স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে না- এমন অভিযোগের জবাব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৫ জুন) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কেমন হলো স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বরাবরই বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে অত্যন্ত স্লো। কিন্তু আসল কথা…

Read More

বাংলাদেশঃ সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত 
বাংলাদেশঃ  সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত 

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় কলম বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাব্বানী ও সাধারণ সম্পাদক রানার দোকান বসাতে বাধা দেওয়া কেন্দ্র করে যুবলীগের হামলায় আহত হয়েছেন ইসলাম নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার ছেলে রিফাতের সাথে বাড়ি ফেরার পথে ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ব্যাপারে ইসলাম বলেন, আমার চাচা জাহাঙ্গীরের মার্কেট এবং দোকানের সামনে জোরপূর্বক স্থায়ীভাবে…

Read More

বাংলাদেশঃ কুমিল্লা সিটিতে রিফাতের জয়
বাংলাদেশঃ  কুমিল্লা সিটিতে রিফাতের জয়

সান নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। রিফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ…

Read More

বাংলাদেশঃ কুমিল্লায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
বাংলাদেশঃ  কুমিল্লায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

সান নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। কুসিকের পাশাপাশি পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে কুমিল্লার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের চাইতে নারী ভোটারের উপস্থিত বেশি। নির্বাচন চলাকালে কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। সবার…

Read More

ভাংলাদেশঃ ডিভোর্সি তরুণীকে গলা কেটে হত্যা
ভাংলাদেশঃ   ডিভোর্সি তরুণীকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক ডিভোর্সি তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ নিশ্চিত করতে পারেনি। বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিতাম্বুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি খেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর…

Read More

বাংলাদেশঃ আল্লাহ আমাকে বাঁচিয়েছেন
বাংলাদেশঃ   আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

সান নিউজ ডেস্ক: ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জোর করে দেশে ফিরে আসার পর থেকে বারবার হত্যা প্রচেষ্টার শিকার হয়ে আল্লাহর রহমতে এবং দলের নেতাকর্মী সৃষ্ট মানবঢালে প্রাণে রক্ষা পাওয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিরাপত্তা প্রদানকারীদের নিজেদের নিরাপত্তা নিয়েও তিনি নিজে সব সময় শঙ্কায় থাকেন বলে জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘গুলি ও বোমার মুখে পড়েছি। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। হয়ত আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন, এ জন্য বাঁচিয়ে রেখেছেন।’ বুধবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা…

Read More

বাংলাদেশঃ ৪১৫ ল্যাম্পপোস্টে জ্বললো আলো
বাংলাদেশঃ   ৪১৫ ল্যাম্পপোস্টে জ্বললো আলো

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ : স্বপ্ন নয়, বাস্তব। স্বপ্নের পদ্মা সেতুর দুই প্রান্তে আলোয় আলোকিত হয়ে, জ্বলে উঠল আলো। বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা প্রান্তের ৪১৫ টি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বালানো হয়। মঙ্গলবার (১৪ জুন ) সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিটে এই প্রথম সম্পূর্ণ সেতুর সবকটি ল্যাম্পপোস্টে বাতি জ্বলল, হলো আলোকিত। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ ও শরিয়তপুর জেলার জাজিরা পল্লী বিদ্যুৎ সমিতির…

Read More