বাংলাদেশঃ কুমিল্লা ইস্যু নিয়ে ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক
সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার প্রচারণায় অংশ নেননি। তিনি বলেছেন, কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নিজ বাড়িতে তার অবস্থান করা অস্বাভাবিক ঘটনা নয়। এ নিয়ে ইসির পদত্যাগের দাবি যৌক্তিক নয়। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নিয়ে এক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের…










