Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ উপবৃত্তির টাকা শিগগিরই পাঠানো শুরু হচ্ছে
বাংলাদেশঃ   উপবৃত্তির টাকা শিগগিরই পাঠানো শুরু হচ্ছে

সান নিউজ ডেস্ক : দেশের প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫ শত টাকা (ইএফটি) প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে। অর্থ উত্তোলনের সময় সুবিধাভোগী অভিভাবকরা যেন কোনোরকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার না হন, সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে অভিভাবকদের কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো…

Read More

বাংলাদেশঃ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই
বাংলাদেশঃ   ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই

সান নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। সোমবার (১৩ জুন) বিএনপি মহাসচিব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, অগণতান্ত্রিক পন্থায় জোর-জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার। জনগণকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যার ফলশ্রুতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয়…

Read More

বাংলাদেশঃ প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ
বাংলাদেশঃ   প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ

সান নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ, যারা একাজে জড়িত তাদের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এদের প্রতি কোনো রকমের দয়া দেখানো হবে না, তাদের সাজা খাটতে হবে। এটি খুব বিপজ্জনক ও গুরুতর অপরাধ। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনার মামলায় অফিস সহকারী ফাতেমা খাতুনের জামিন প্রশ্নে জারি করা পৃথক দুটি রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের…

Read More

বাংলাদেশঃ গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
বাংলাদেশঃ   গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মুল্যহ্রাসের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হাফেজ মোঃ আজিজুল হক ও পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিছের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল ইসলাম শহিদ, এম এ হান্নান, বিএনপি নেতা এস এম দুলাল,…

Read More

বাংলাদেশঃ খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক
বাংলাদেশঃ   খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক

সান নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার হৃদপিণ্ডে আরো দুটি ব্লক পাওয়া যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। রোববার (১২ জুন) দুপুরে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (১১ জুন) বেলা দুইটা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত উনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন, ডাক্তারদের বক্তব্য…

Read More

বাংলাদেশঃ ভারতে ১৮৫০ বাংলাদেশি বন্দি
বাংলাদেশঃ   ভারতে ১৮৫০ বাংলাদেশি বন্দি

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৮৫০ জন বাংলাদেশি বন্দি আছেন। তাদের মধ্যে অধিকাংশই পদ্ধতিগত কারণে অনিয়মিত অবস্থানের দায়ে অভিযুক্ত। রোববার (১২ জুন) জাতীয় সংসদে এমপি দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে ভারতের সীমানা বিদ্যমান। সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক মেলবন্ধন, অর্থনৈতিকসহ নানাবিধ কারণে উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সোর্স সূত্রে খবর পেলে ভারতে বাংলাদেশের…

Read More

বাংলাদেশঃ প্লাবিত হচ্ছে তিস্তার বিস্তীর্ণ এলাকা
বাংলাদেশঃ  প্লাবিত হচ্ছে তিস্তার বিস্তীর্ণ এলাকা

সান নিউজ ডেস্ক : উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। পাউবো কর্মকর্তারা ধারণা করছেন, যেকোনো সময় পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। রোববার (১২ জুন) দুপুর ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারত থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় দেশের সর্ববৃহৎ…

Read More

বাংলাদেশঃ রাজধানী জুড়ে গ্রেফতার ৩১
বাংলাদেশঃ   রাজধানী জুড়ে গ্রেফতার ৩১

সান নিউজ ডেস্ক: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার (১১ জুন) ভোর ৬টা থেকে রোববার (১২ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৪৫ পিস ইয়াবা বড়ি, ৯৬ গ্রাম হেরোইন ও ৩১ কেজি ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা…

Read More

বাংলাদেশঃ উত্তর বিএনপির ১৪ নেতা বহিষ্কার
বাংলাদেশঃ  উত্তর বিএনপির ১৪ নেতা বহিষ্কার

সান নিউজ ডেস্ক: ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলনে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগে স্থানীয় ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১২ জুন) তাদের বহিষ্কার করা হয় বলে উত্তরের মহানগরের শীর্ষ একজন নেতা জানান। ওই নেতা জানান, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এই বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন। এদিকে, একই ঘটনায় দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের আরও ১২-১৪ জন নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের চিঠিও সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে যেকোনো সময় দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট…

Read More

বাংলাদেশঃ খালেদা জিয়ার হার্টে পরানো হলো রিং
বাংলাদেশঃ  খালেদা জিয়ার হার্টে পরানো হলো রিং

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তিনি জানান, চিকিৎসকরা তার এনজিওগ্রাম করেন। এতে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকরা সফলভাবে সেখানে রিং বসান। চিকিৎসকরা আশা করছেন, তিনি আপাতত হৃদরোগ থেকে মুক্তি পাবেন। শনিবার (১১ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বর্তমান অবস্থার কথা জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে তিনি (খালেদা জিয়া) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে…

Read More