Bihar Toddler Bite Cobra To Death: কামড়ে খেয়েও ফেলে কোবরার দেহ! তাও কীভাবে বেঁচে গেল ২ বছরের গোবিন্দ? কারণ ব্যাখ্যা চিকিৎসকদের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন কলিযুগের ‘কৃষ্ণ বনাম কালিয়া’! ২ বছরের ছেলের কামড়ে প্রাণ হারাল কোবরা। আর বেঁচে গেল শিশুটি। বাড়ির সামনেই খেলছিল শিশুটি। সেই খেলার সময়ই বিষাক্ত কোবরা পেঁচিয়ে ধরে একরত্তির হাত। তখনই ২ বছরের ওই শিশু পালটা কামড় বসায় সাপের মাথায়। আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোবরার (Bihar Toddler Bite Cobra To Death)। ওদিকে ওই শিশুটি প্রাথমিকভাবে অজ্ঞান হয়ে গেলেও, সবাইকে অবাক করে দিয়ে প্রাণে বেঁচে যায় সে। ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে এই ঘটনা।…









