বাংলাদেশঃ ষড়যন্ত্র-হিংসার রাজনীতি দূর হোক
স্টাফ রিপোর্টার : দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক-হিংসা ও ঘৃণার রাজনীতি যাতে চিরতরে দূরীভূত হয় এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, পবিত্র এ দিনে আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে, আমাদের দেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রা যাতে অব্যাহত…










