অবশেষে বাংলাদেশে গিয়ে পারফর্ম করার অনুমতি পেলেন নোরা, কেন আটকানো হয়েছিল তাঁকে
বাংলাদেশে পারফর্ম করবেন অভিনেত্রী নোরা ফাতেহি। ‘গ্লোবাল এচিভারস অ্যাওয়ার্ড-২০২২’ এ অংশ নিতে ১৮ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় যাওয়ার কথা বলিউড অভিনেত্রীর। গত সেপ্টেম্বরে ঢাকায় যাওয়ার কথা থাকলেও, নোরার বাংলাদেশে যাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ ঢাকায় অনুষ্ঠান করার অনুমতি পেলেন অভিনেত্রী। তবে মাত্র ৪০ মিনিট ঢাকার মঞ্চে অনুষ্ঠান করবেন এই মরোক্কান সুন্দরী। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘বিশ্বের অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ কর্পোরেশন ঢাকার ব্যবস্থাপনায়…

