Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ
ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বগুড়া-৪ আসনে পরাজিত প্রার্থী হিরো আলম বলেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল স্যার আমাকে নিয়ে তাচ্ছিল্য করে কথা বলেছেন। তবে একজন মন্ত্রী দেশের কোনো নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। হিরো আলম বলেন, আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে করতে হবে না, আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াব আর আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন…

Read More

বাংলাদেশঃ আমরা এই দেশ থেকে পালাবো না
বাংলাদেশঃ আমরা এই দেশ থেকে পালাবো না

সান নিউজ ডেস্ক: বিএনপি লাল কার্ড দেখায়। তারা বলে ১০ ডিসেম্বর সরকারের পতন হবে। কী সরকার আছে? শেখ হাসিনা আছে? তারা এখন সরকারকে পালাতে বলে। পালাবার পথ নাকি খুঁজে পাবো না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। আমরা এই দেশ থেকে পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির এখন কি? পদযাত্রা। পদযাত্রা মানে শেষযাত্রা। পদযাত্রা মানে অন্তিম যাত্রা। পদযাত্রা মানে পেছন…

Read More

বাংলাদেশঃ গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে
বাংলাদেশঃ গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে। নতুন করে গণতন্ত্র উদ্ধার করার কিছু নেই। শেখ হাসিনা নেতৃত্বে শৃঙ্খলা অনুযায়ী গণতন্ত্র উদ্ধার হয়েছে। বিএনপি কবে কতটা গণতন্ত্র উদ্ধার করছে? তারা তো গণতন্ত্র ধ্বংস করেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র উদ্ধার করতে দেশের জনগণ মাঠে রয়েছে’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে। নতুন করে গণতন্ত্র…

Read More

বাংলাদেশঃ আওয়ামী লীগের ভীত দুর্বল নয়
বাংলাদেশঃ আওয়ামী লীগের ভীত দুর্বল নয়

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভীত এতটা দুর্বল নয়। আওয়ামী লীগের সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের মিল নেই, কিন্তু কৌশলগত মিত্রতা আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে…

Read More

বাংলাদেশঃ বিএনপি আন্দোলন নিয়ে দিবাস্বপ্ন দেখছে
বাংলাদেশঃ বিএনপি আন্দোলন নিয়ে দিবাস্বপ্ন দেখছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপি এখনই দিবাস্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তারা আন্দোলনেও যেমন সফল হবে না। তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন দূরে রেখেই ফখরুল সাহেব মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন। বস্তা নিয়ে বসে আছেন টাকার জন্য, কে কে মনোনয়ন নেবেন তার কাছে টাকার বান্ডিল দিয়ে নিতে হবে। রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি…

Read More

বাংলাদেশঃ বিএনপির ব্যর্থতা ছাড়া কিছুই নেই
বাংলাদেশঃ বিএনপির ব্যর্থতা ছাড়া কিছুই নেই

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, জাতির অস্থিত্ব হাজার বছর ধরে ছিল, আছে এবং থাকবে। হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না, সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যকে ‘ষড়যন্ত্রমূলক’, ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে, তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকার উৎখাত করার সুযোগ নেই। সরকারকে সরাতে না পারলে নাকি…

Read More

বাংলাদেশঃ বিএনপি সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে
বাংলাদেশঃ বিএনপি সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে রাজনীতিতে ধর্মের অপব্যবহারের বৈধতা দিয়েছিল। সেই দলের নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়াকান্না মাত্র। বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতির যাত্রা শুরু হয়েছে, তাদের মুখে…

Read More

বাংলাদেশঃ নিজেদের দেশের অবস্থা দেখুন
বাংলাদেশঃ নিজেদের দেশের অবস্থা দেখুন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশি কূটনীতিকদের নাক না গলানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের (কূটনীতিকদের) এত মাথাব্যথা কেন। আগে নিজেদের দেশের অবস্থা দেখুন। তরপর বাংলাদেশ নিয়ে কথা বলুন। ওবায়দুল কাদের বলেন, (বিএনপি) বিভিন্ন দূতাবাসে অভিযোগ করে। তাদের (বিদেশি কূটনীতিকদের) বলতে চাই, গণতন্ত্রের গল্প শোনান। কিন্তু আজ এসব না…

Read More

বাংলাদেশঃ অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি
বাংলাদেশঃ অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

সান নিউজ ডেস্ক: বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। সরকারের বিদায় সাইরেন বেজে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের…

Read More

বাংলাদেশঃ বিএনপি সহিংসতার পাঁয়তারা চালাচ্ছে
বাংলাদেশঃ বিএনপি সহিংসতার পাঁয়তারা চালাচ্ছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি আবারও রাজপথে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেছেন, আজকাল বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা কীসের আলামত? এগুলো কি জাতীয় পতাকার অবমাননা নয়? বিএনপির দুর্নীতি বিশ্ববিদিত, এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে…

Read More