কলকাতা লিগের পাওনা টাকা বাকি! খেলতে খুব একটা ইচ্ছুক নয় মোহনবাগান
#কলকাতা: আর কিছুদিন পর মোহনবাগান দিবস অনুষ্ঠিত হবে জাঁকজমক করে। আপাতত সেদিকেই ব্যস্ত শতাব্দী প্রাচীন ক্লাব। কারণ ফুটবল টিম নিয়ে এখন খুব বেশি ভাবনা প্রয়োজন হয় না ক্লাব কর্তাদের। তবে এবছর নিজেদের ক্লাব মাঠেই অনুশীলন করবেন ফুটবলাররা। তবে আইএফএর গাছ থেকে পাওনা টাকা না পেলে মোহনবাগান খুব একটা ইচ্ছুক নয় কলকাতা লিগ খেলার। গত মঙ্গলবার ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পরে আইএফএ ঘোষণা করেছিল, ২৭ জুলাই থেকে শুরু হবে এ বছর প্রিমিয়ার ডিভিশন ‘এ’ গ্রুপের খেলা। কিন্তু শনিবার প্রাথমিক পর্বের লটারির…

