বড় খবর! রাজ্যের স্কুলগুলিতে বাড়ছে গরমের ছুটি! আরও দু-সপ্তাহ বাড়ছে ছুটির মেয়াদ
#কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ানো হচ্ছে স্কুলগুলিতে গরমের ছুটি। ২৭শে জুন পর্যন্ত করা হচ্ছে গরমের ছুটি। আজ এই মর্মে নির্দেশিকা জারি করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সাম্প্রতিক সময়ে গরম বাড়তে থাকায় এই সিদ্ধান্ত রাজ্যের। বেসরকারি স্কুলগুলিও যাতে এই নির্দেশিকা মানে সেই মর্মে স্কুল কর্তৃপক্ষগুলিকে অনুরোধ জানাবে রাজ্য (Summer Vacation)। প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৫ ই জুন পর্যন্ত ছিল ছুটি (Summer Vacation)। এবার তা বাড়ানো হল আরও দুই সপ্তাহ। গরমের তীব্রতা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM…

