Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ বিএনপি সন্ত্রাসীদের মহাসমাবেশ ঘটিয়েছে
বাংলাদেশঃ বিএনপি সন্ত্রাসীদের মহাসমাবেশ ঘটিয়েছে

সান নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি তিনমাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে। সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা তাদের সমাবেশে ছিল না।’ শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারাদেশ থেকে সন্ত্রাসীদের চট্টগ্রামে এনে হোটেল ভাড়া করে রেখেছে। পরদিন তাদের নিয়ে মহাসমাবেশ করেছে। চট্টগ্রামে…

Read More

বাংলাদেশঃ বিএনপির সবকিছুতেই হতাশা
বাংলাদেশঃ বিএনপির সবকিছুতেই হতাশা

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হওয়া দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। অতএব, তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। মির্জা ফখরুল কিভাবে তা বলেন? আমি তো মনে করি, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি…

Read More

বাংলাদেশঃ বিএনপি-জামায়াতের এই ঐক্য ভাঙার নয়
বাংলাদেশঃ বিএনপি-জামায়াতের এই ঐক্য ভাঙার নয়

সান নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের এই ঐক্য ভাঙার নয়। ঐক্য আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সোমবার সাংবাদিকদের এ (জোট ভাঙা) বিষয়ে প্রশ্নের জবাবে নিশ্চুপ থাকা থেকেই এসব কথা প্রমাণ হয়েছে। তিনি বলেন, ২০১৩-১৪ সালের মতো আবারও রাজপথে নাশকতা…

Read More

বাংলাদেশঃ ভারত আমাদের অকৃত্রিম বন্ধু
বাংলাদেশঃ ভারত আমাদের অকৃত্রিম বন্ধু

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির শক্তিতে বলিয়ান নয়, আমরা বাংলাদেশের জনগণের শক্তিতে বলিয়ান। সব বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এসব কথা বলেন তিনি। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায়…

Read More

বাংলাদেশঃ বিএনপি ব্যাঙের মতো ডাকছে
বাংলাদেশঃ বিএনপি ব্যাঙের মতো ডাকছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মতো লাফাচ্ছে। তারা মূলত ষড়যন্ত্র করছে। তারা যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, অতীতের মতো পেট্রলবোমা নিক্ষেপ করে তাহলে আগামী সেপ্টেম্বরে আমরা মাঠে নামব। তখন বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না। কারণ আগস্ট মাস শোকের মাস। তাই আমরা শোক পালন করছি। শহিদ…

Read More

বাংলাদেশঃ সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক
বাংলাদেশঃ  সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি ‘নতুন কোনো ব্যবস্থায়’ নির্বাচনে এলে আপত্তি নেই বলে করা সিইসি কাজী হাবিবুল আউয়ালের বক্তব্য নাকচ করে দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে যেভাবে নির্বাচন…

Read More

বাংলাদেশঃ বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে
বাংলাদেশঃ  বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

সান নিউজ ডেস্ক : কপর্দকহীন এবং উদভ্রান্তের মতো কথা বলা বিএনপির মজ্জাগত হয়ে গেছে। পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারাদেশের মানুষ যখন উল্লসিত এবং পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে মানুষ ধিক্কার দিচ্ছে, তখন তারা খেই হারিয়ে নানা ধরণের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (২ জুলাই) দুপুরে মন্ত্রী তার চট্টগ্রাম নগরীর নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্যের বিষয়ে ড. হাছান বলেন, পদ্মা সেতু…

Read More

বাংলাদেশঃ মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো
মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। সোমবার (২৭ জুন) প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে গুয়েনতানামো বে’র মতো কারাগার নেই। মা-বাবার কাছ থেকে শিশুদের বছরের পর বছর আলাদা করে রাখা হয় না। যুক্তরাষ্ট্রে ৭ বছরে পুলিশের গুলিতে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।’ ইউরোপের মানবাধিকারের প্রসঙ্গ তুলে…

Read More

বাংলাদেশঃ সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না
বাংলাদেশঃ  সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যাকবলিত সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সিলেটে বন্যাদুর্গত এলাকায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধিসহ আমাদের নেতাকর্মীরা সবাই মিলে কাজ করে যাচ্ছেন। সেখানে (আজ) সিলেটের মেয়র বক্তব্য রেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী তাকে বললেন, আপনাদের দলের (বিএনপি) কাছ থেকে জনগণ কী পেয়েছে, একটু…

Read More

বাংলাদেশঃ ১৭৯ অনলাইন পোর্টাল বন্ধে চিঠি
বাংলাদেশঃ   ১৭৯ অনলাইন পোর্টাল বন্ধে চিঠি

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এ সময় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার…

Read More