জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চাপ বাড়ছিল ক্রমশই। প্রবল বিক্ষোভের মুখে এবার পদত্যাগ করলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ‘হাসিনা-ঘনিষ্ঠ’ হিসেবে তিনি পরিচিত ছিলেন বলে খবর। বাংলাদেশে সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ শনিবার স্থানীয় সময় দুপুর আ়ড়াইটে নাগাদ পদত্যাগ করেন ওবায়দুল হাসান। পদ্মপারে এখন সেনা শাসন। শেখ হাসিনার দেশত্যাগের পর, নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গিয়েছে বাংলাদেশ। ঘড়িতে তখন প্রায় পৌনে বারোটা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবি পথে নামেন আন্দোলনকারীরা।…