Amitabh Bachchan Health Update: অসুস্থ শরীর, সম্পূর্ণ বিশ্রামে বিগ বি, খাটে শুয়েও করছেন ‘বিরাট কাণ্ড’!
Amitabh Bachchan Health update: অমিতাভ বচ্চন বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ধারাবাহিকের সেটে তিনি একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়ে তাঁর ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছেন। দশেরার দিনে বিগ বি জানান যে, তাঁর ডাক্তাররা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন। তিনি ঘোষণা করেন যে, আরোগ্য লাভের জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন। অমিতাভ বচ্চন বর্তমানে কাজ থেকে দূরে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। ডাক্তাররা…

