Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
স্যানিটারি ন্যাপকিন প্রণামী দেওয়া যাবে ভোপালের এই মন্দিরে! কেন এই সিদ্ধান্ত
স্যানিটারি ন্যাপকিন প্রণামী দেওয়া যাবে ভোপালের এই মন্দিরে! কেন এই সিদ্ধান্ত

ভগবানকে তুষ্ট করতে নানারকম প্রণামী দেন ভক্তরা। কখনও সেই প্রণামী টাকা, আবার কখনও তা দামি গয়নাও হতে পারে। কেউ কেউ প্রণামী হিসেবে দান করেন আরও দামি কিছু। যত বেশি দামি জিনিস, ততই বেশি সেই প্রণামীর গুরুত্ব। তবে এবার প্রণামীর চিরাচরিত সংজ্ঞা ভেঙে দেওয়া হল। ভেঙে দিল মধ্যপ্রদেশের ভোপালের একটি মন্দির। নতুন নজির গড়েছে ভোপালের অন্নপূর্ণা দেবীর মন্দির‌। অভিনব পদক্ষেপ হিসেবে ওই মন্দিরে এবার থেকে স্যানিটারি ন্যাপকিন প্রণামী দেওয়া যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বেসরকারি সংগঠন হেচেল ফাউন্ডেশনের ডাইরেক্টর…

Read More