সহজ ভাষায় বুঝিয়ে দেয় জটিল ইতিহাস, তিন গ্রন্থের মূল সুর ধরা পড়ে সরলতায়
রজতকান্তি সুর আমাদের অনেকেরই শৈশব থেকে কৈশোর, এমনকী যৌবনের অনেকটাই কেটেছে কতগুলো সাধারণ বোধের মধ্য দিয়ে। সেই বোধ জনকল্যাণের, সেই বোধ মানবিকতার। স্কুল বা কলেজে, পাড়ায় বা পরিবারে, খেলার মাঠে বা বন্ধুদের আড্ডায় ধর্ম, জাত ইত্যাদি কথাগুলি যে একেবারে আলোচিত হত না এমন কথা বলা যাবে না। তবে সেই আলোচনার পরিসর ছিল সীমিত। আর যুদ্ধ, জাত্যাভিমান, জাতিগৌরব ইত্যাদি বিষয়ে ধারণা ছিল আরওই সীমিত। অন্তত পশ্চিমবাংলায় তো বটেই, ভারতের অন্যান্য অঞ্চলে শিক্ষিত সমাজ একটা স্বপ্নে বিশ্বাস করতেন। হিংসা, হানাহানি ও…

