Purulia Tourism:কাশীপুরের রাঙামাটির ২০০ বছরের জমিদার বাড়ি,ধ্বংসের মাঝেও ইতিহাস-গৌরবের নীরব সাক্ষী
আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েও রাঙামাটির এই জমিদার বাড়ি অতীতের ঐতিহ্য, গৌরব ও ইতিহাসকে নিঃশব্দে বহন করে চলেছে। রাঙ্গামাটির প্রাচীন জমিদার বাড়ি পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের রাঙামাটি গ্রামের প্রায় ২০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি আজ নীরবে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে। কালের প্রবাহে ঐতিহ্যবাহী স্থাপনাটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, তবু ইট–পাথরের গায়ে আজও লেগে অতীত গৌরবের স্পষ্ট ছাপ। এক সময় এই জমিদার বাড়িই ছিল এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র। পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি প্রসাদ সিং দেও এবং শঙ্করী…

