বাংলাদেশঃ অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরে ফিরে এলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভাষার মাস। এ দিন ভাষা শহীদদের স্মৃতি স্মরণে আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা ২০২৪’র পর্দা উঠছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে মেলার সব আয়োজন সম্পন্ন করেছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের…

