Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পুর নিয়োগে এবার সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরা করবে ইডি
পুর নিয়োগে এবার সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরা করবে ইডি

কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে সংশোধনাগারে জেরা করার অনুমতি পেল ইডি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বিশেষ সিবিআই আদালতে (ইডি কোর্ট) আবেদন করেছিল যে তারা পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের প্রয়োজনে অয়ন শীলকে জেরা করতে চায়। তাদের পক্ষ থেকে আদালতে বলা হয়, তিন থেকে চার দিন জেরা করতে লাগবে। আদালত সেই অনুমতি দিয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে তিন থেকে চারদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরা করবে ইডি। এই মর্মে তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছে আদালত।…

Read More