‘অরুণাচল চিনের অংশ’! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট ‘অবৈধ’ ঘোষণা করল কর্তৃপক্ষ
যুক্তরাজ্যে বসবাসকারী ওই মহিলা, পেম ওয়াং থংদক, একাধিক পোস্টে জানিয়েছেন যে ২১ নভেম্বর ২০২৫-এ লন্ডন থেকে জাপান যাওয়ার পথে এই ঘটনা ঘটে। তিনি লেখেন, “২১ নভেম্বর আমাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়। চায়না ইমিগ্রেশন এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনস পাসপোর্টকে অবৈধ বলে দাবি করে।” থংদকের অভিযোগ— তাঁকে জানানো হয়, তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশ “চিনের ভূখণ্ড”, তাই নাকি তাঁর ভারতীয় পাসপোর্ট কার্যকরী নয়! @pemakhandu @kirenrijuju @PMOIndia I was held at Shanghai airport for over 18 hrs…

