Sports News: বয়স তো শুধু সংখ্যা! ৬১ বছরে কোয়েম্বাটুরের ট্র্যাক কাঁপিয়ে সোনা, ব্রোঞ্জ জিতে তাক লাগালেন বর্ধমানের অরূপ
Sports News: বয়স যে কেবলই একটি সংখ্যা, ফের তা প্রমাণ করলেন বর্ধমানের অরূপ কুমার সাহা! কোয়েম্বাটুরে আয়োজিত পঞ্চম ন্যাশনাল অ্যাথলেটিক্স মিটে ৬১ বছর বয়সে ১টি সোনা ও ২টি ব্রোঞ্জ পদক জিতে নজির গড়লেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। বয়স প্রায় ৬১ বছর। মাথার কাঁচা-পাকা চুলে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু অ্যাথলেটিক্সের মাঠে তাঁর পারফরম্যান্স দেখলে তা বোঝার উপায় নেই। অবসরপ্রাপ্ত শিক্ষক অরূপ কুমার সাহা প্রমাণ করলেন, ইচ্ছাশক্তি আর নিয়মিত অনুশীলন থাকলে বয়স সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। জাতীয় স্তরের অ্যাথলেটিক্স…

