গলে ভেঙে গেল গিলক্রিস্টের রেকর্ড, অজ়ি হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন অ্যালেক্স ক্যারি
গল: অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা কিপার-ব্যাটারদের নাম উঠলে অ্যাডাম গিলক্রিস্টের নাম উঠে আসতে বাধ্য। কিপার-ব্যাটারের পরিভাষাইও বদলে দেওয়ার জন্য অনেকে তাঁকেই কৃতিত্ব দেন। তবে সেই গিলক্রিস্টেরও অধরা এমনই কৃতিত্ব গড়লেন আরেক বাঁ-হাতি অজ়ি কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি (Alex Carey। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে দ্বিতীয় টেস্টে স্টিভ স্মিথের সঙ্গে এক স্মরণীয় পার্টনারশিপ গড়েন ক্যারি। সেই পার্টনারশিপই অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছে। ম্যাচের প্রথম ইনিংসে অজ়িদের হয়ে সর্বাধিক রান করেন অ্যালেক্স ক্যারি। তিনি ১৫৬ রানের ইনিংস খেলেন। প্রথম অজ়ি কিপার-ব্যাটার হিসাবে ক্যারি…


