আইপিইএফ ভাবনায় বাংলাদেশ সরকার
সান নিউজ ডেস্ক : ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক’ (আইপিইএফ) জোটে যোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার। যদিও কবে নাগাদ যোগ দেবে তা নিশ্চিত নয়। ঢাকা এ ব্যাপারে অর্থনৈতিক ও কৌশলগত নানা দিক পর্যালোচনা করছে। তাছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই জোটে যোগ দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়নি। তবে জোটে নেওয়ার আগ্রহ আছে তাদের। বাংলাদেশ আইপিইফের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সুযোগ নেয়নি। আমেরিকা প্রাথমিকভাবে বাংলাদেশকে এই বলয়ে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ঢাকার অনেকটা ভাবলেশহীন প্রতিক্রিয়ার কারণে শেষ অব্দি বাংলাদেশকে বাদ দিয়ে…

