‘বাদশাময়’ কলকাতায় এলেন শাহরুখ!IPL-র বোধনে ইডেনে কখন কে পারফর্ম করবেন? রইল তালিকা
২২ মার্চ, ইডেন গার্ডেনে হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। তারকাখচিত এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে সাজো সাজো রব। কিং খান শাহরুখ তো থাকবেনই। ইতিমধ্যেই শহরে হাজিরও হয়েছেন তিনি। আর কী কী ঘটতে চলেছে আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে? আমাদের হাতে এসে পৌঁছেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সূচি। চলুন চোখ রাখা যাক তাতে… সূচি বলছে, বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। ৬. ১০-এ আইপিএল কাউন্ট UP-VT। এরপর ৬.১১-১৩ ওপেনিং শাহরুখের মনোলগ, আর তাঁর…

