আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে ভয়াবহ মৃত্যু ‘স্পাইডার-ম্যানের’, খালিহাতে চষে বেড়াতেন পাহাড়-পর্বত
নয়াদিল্লি: পাহাড়-পর্বত ছাড়া কিছু বুঝতেন না। সেই পাহাড়েই শেষ হয়ে গেলেন ‘স্পাইডার ম্যান’, ইয়েমেনের জনপ্রিয় পর্বতারোহী। আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তাঁর। দড়ি-সরঞ্জাম ছাড়া, খালিহাতে পাহাড়-পর্বতে সটান উঠে যেতেন তিনি। তাঁর মৃত্য়ুতে শোকের ছায়া নেমে এসেছে। (Spider-Man of Yemen) ইয়েমেনের বাসিন্দা, ৩০ বছর আল-কাওয়া বিন আনতার ওরফে আনতার আল-আবসি ‘স্পাইডার ম্যান অফ ইমেয়েন’ নামেই পরিচিত ছিলেন। শুক্রবার ১২০ মিটার উঁচু ‘হারাধাত দামত’ আগ্নেয়গিরিকে উঠছিলেন তিনি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। হাত ফস্কে যায় তাঁর, আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে…

