মাঠে কাজ করছিলেন গ্রামবাসী, আচমকা উড়ে এসে পড়ল ‘পাকিস্তান’ উল্লেখিত বেলুন, তারপর যা হল…
বিলাসপুর : এবার বিমানের আকারে সন্দেহজনক বেলুন উড়ে এলে ভারতে। তাতে লেখা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গেল হিমাচলপ্রদেশের গ্রামে। এদিন একটি গ্রামের কাছে মাঠে এসে পড়ে সেই বেলুনটি। এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। রাজকুমার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শনিবার সকালে ঝাণ্ডুটা ডিভিসনের বালো গ্রাম পঞ্চায়েতের একটি মাঠে কাজ করছিলেন মানুষজন। সেই সময় সন্দেহজনক বেলুনটি লক্ষ্য করেন তাঁরা। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি তলাই থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি…

