১০ অঙ্কের সংখ্যার সব রহস্য লুকিয়েই বাঁ-দিকেই! আত্মজীবনীমূলক সংখ্যার ধাঁধা জানেন?
প্রিয়দর্শী মজুমদার ও সন্দীপ দে গণিতের ধাঁধা তো অনেকেই পছন্দ করেন। দেখুন তো এই ধাঁধাটা কেউ আগে দেখেছেন কিনা? ১০ অঙ্কের এমন একটি সংখ্যা বলতে হবে, যার বাঁ-দিক থেকে প্রথম অঙ্ক বলে দেয়, সংখ্যাটিতে কয়টি শূন্য আছে। দ্বিতীয় অঙ্ক বলে দেয়, সংখ্যাটিতে কয়টি এক আছে। তৃতীয় অঙ্ক বলে দেয়, সংখ্যাটিতে কয়টি দুই আছে। চতুর্থ অঙ্ক বলে দেয়, সংখ্যাটিতে কতগুলি তিন আছে। পঞ্চম অঙ্ক বলে দেয়, সংখ্যাটিতে কতগুলি চার আছে। ষষ্ঠ অঙ্ক বলে দেয়, সংখ্যাটিতে কতগুলি পাঁচ আছে। সপ্তম অঙ্ক…

