পুরুষদের আত্মহত্যার পিছনে কি শুধুই বেকারত্ব? আলোচনায় মনোবিদ
তরুণ ও কর্মরত পুরুষদের মধ্যেই সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। অন্তত এমনটাই বলছে ২০২১ সালের পরিসংখ্যান। ওই বছর ভারতে মোট আত্মহননকারীর ৬২ শতাংশের বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। ঠিক কোন কোন কারণে বাড়ে এই প্রবণতা? এই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটির সেক্রেটারি ও বিশিষ্ট মনোবিদ ভারতী জৈন। বেকারত্ব ও কর্মক্ষেত্রের চাপ আত্মহননের কারণ হিসেবে অনেকটাই দায়ী বলে জানান তিনি। ‘দীর্ঘদিন মনমতো কাজ না পাওয়া থেকে একটা হতাশা ও অবসাদের জন্ম হয়।…

