সিবিআই নয়, সিট তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট! আনিস মৃত্যু মামলায় স্বস্তি রাজ্যের
#কলকাতা: সিবিআই নয়, আনিস খান মৃত্যু রহস্যের তদন্তে রাজ্য সরকারের গঠিত সিট বা বিশেষ তদন্তকারী দলের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন৷ গত ৭ জুন আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতায় আনিস খানের বাড়িতে অভিযানে যান চার পুলিশকর্মী৷ এদের মধ্যে ছিলেন সিভিক ভলেন্টিয়ারও৷ মাঝরাতে আশপাশের বাড়ির ছাদ ঘিরে আনিসকে প্রথমে নজরবন্দি করা হয়। পরে তার বাড়িতে যায় পুলিশ।ওই…

