বাংলাদেশঃ দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান
সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সবাইকে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিকূল রাজনীতির স্রোত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বারগতিতে। তার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। শনিবার (৪ ফেব্রুয়ারি) ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন’ উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সব…


