বাংলাদেশঃ দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে
কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। মানুষ-মানুষে সম্প্রীতি বাড়াবে এটাই হলো সকল ধর্মের মর্মকথা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সকল ধর্মের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। এই জনপদে কোন ধরনের ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে আওয়ামী লীগ বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী…


