শিক্ষিকাকে গুলি করল ছ’বছরের ছাত্র!ফের রক্তাক্ত আমেরিকার স্কুল,ধৃত খুদে বন্দুকবাজ
#ভার্জিনিয়া: আমেরিকার ভার্জিনিয়ায় স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ’ বছরের এক ছাত্র। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক। যদিও ক্লাসের অন্য় কোনও পড়ুয়া আহত হয়নি। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার রিকনেক এলিমেন্টারি স্কুলে। স্থানীয় এক পুলিশ কর্তা স্টিভ ড্রিউ বলেন, ‘অভিযুক্ত ছ’ বছরের এক ছাত্র। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।’ ওই পুলিশ কর্তা আরও স্পষ্ট করে দিয়েছেন, কোনও দুর্ঘটনা বশত নয়, শিক্ষিকাকে লক্ষ্য় করে ইচ্ছে করেই গুলি চালিয়েছে ওই খুদে পড়ুয়া। পুলিশ আরও জানিয়েছে, গুলিবিদ্ধ শিক্ষিকার বয়স তিরিশের কোঠায়। তাঁর আঘাত যথেষ্ট…

