আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চেয়ার পুড়িয়েছে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী নিজেই বসিয়েছিলেন, গায়ে লেখা ছিল- আসুন কথা বলি
আলবেনিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীরা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রাখা চেয়ারে আগুন দিয়েছে। প্রধানমন্ত্রী এডি রামা শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এই চেয়ার এবং একটি বড় পাথরের টেবিল রেখেছিলেন। চেয়ারে ‘সংলাপ’ লেখা থাকলেও সংলাপের এই প্রস্তাব নাকচ করে দেন শিক্ষার্থীরা। তারা চেয়ারে ‘পদত্যাগ’ লিখে প্রতিবাদ জানান।গত ১৩ দিন ধরে রাজধানী তিরানায় বিক্ষোভ করছে ছাত্র ও যুবকরা। রোববার বিক্ষোভকারীরা প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জড়ো হন। এখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ করে এবং ভবন লক্ষ্য করে পাথর ছুঁড়ে। এরপর তারা প্রধানমন্ত্রীর…

