বাংলাদেশঃ অংশীদারিত্ব জোরদারে আগ্রহী ইইউ
নিজস্ব প্রতিবেদক : আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশপাশি জোরদার অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে সেখানকার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পৃথক বৈঠকে এ আগ্রহের কথা জানান ইইউ ৩ কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের…

