বাংলাদেশঃ টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ
সান নিউজ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সংবাদ প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করতে নির্দেশ দেওয়া হয়েছে । সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি । এদিকে রোববার (২৪ জুলাই) হাইকোর্ট ইউএনও মোহাম্মদ কায়সার খসরু অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন। আদালত বলেছেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও…

