‘অশালীন ছোঁয়া ১০ সেকেন্ডের কম হলে তা অপরাধ নয়! আজব রায় আদালতের
কাউকে কতক্ষণ অশালীনভাবে ছুঁলে কোনও দোষ নেই? এক রায়ে তা নিয়ে রায় দিল ইতালির আদালত। এক সাম্প্রতিক মামলায় ইতালীয় আদালতের বিচারপতি রায় দেন, ১০ সেকেন্ডের কম সময় অশালীনভাবে ছুঁলে তাকে ধর্ষণ বলা যাবে না। রায়টি প্রকাশ্যে আসা মাত্র প্রতিবাদে গর্জে উঠেছে ইতালি। ৬৬ বছরের অভিযুক্ত এক ব্যক্তিকে অভিযোগ থেকে মুক্তিও দিয়েছে কোর্ট। রায় ঘোষণার সময় বিচারপতির যুক্তি ‘গোটা ঘটনাটি পাঁচ থেকে দশ সেকেন্ড স্থায়ী হয়েছিল।’ তাই এই অশালীন স্পর্শের ঘটনাকে ধর্ষণ বা যৌন নিগ্রহ বলা যায় না বলেই মত…

