ট্রাম্পের বড় দাবি- ‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, আগের চেয়ে সস্তা হবে গ্যাস’
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার কেনটাকিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ ‘খুব তাড়াতাড়ি’ শেষ হবে। তিনি দাবি করেন, সংঘাত শেষ হলে আমেরিকায় গ্যাসের দাম আগের চেয়ে কম হবে। সমাবেশে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার কথা উল্লেখ করেন এবং তাদের প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন। তিনি দাবি করেন, এসব হামলা ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপক ক্ষতি করেছে। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে…

