বাংলাদেশঃ শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করবো
সান নিউজ ডেস্ক : রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সব সময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন। এদিন দুপুরে জামিনে কারামুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ছাড়েন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সংবাদ মাধ্যমকে হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও…

