বাংলাদেশ: উপজেলা ভোট শুরু ৪ মে
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ মে শুরু হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকাল— এ তিনটি বিষয় নিয়ে ভাবছে ইসি। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে হবে ভোটগ্রহণ। এরমধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে। এর…

